• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

দীর্ঘসময় লোডশেডিং? বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ রাখার ৪ উপায়

আইটি ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে বিদ্যুৎ কখন আসবে, তার ঠিক নেই। এর মধ্যে মোবাইলের চার্জও যদি ফুরিয়ে যায়, তাহলে জরুরি যোগাযোগ থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং কিংবা ইন্টারনেট ব্যবহারে পড়তে হতে পারে বিপাকে। তবে বিদ্যুৎ না থাকলেও কয়েকটি সহজ উপায়ে ফোনের চার্জ সচল রাখা সম্ভব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লোডশেডিংয়ের সময় ফোন সচল রাখার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো আগে থেকেই চার্জ করা পাওয়ার ব্যাংক প্রস্তুত রাখা। বিদ্যুৎ চলে যাওয়ার আগেই পাওয়ার ব্যাংকটি পুরোপুরি চার্জ করে রাখলে প্রয়োজনের সময় সেটি ব্যবহার করা যায়। বিদ্যুৎ বিভ্রাটের প্রস্তুতি হিসেবে অতিরিক্ত ব্যাটারি বা গাড়ির চার্জার রাখার পরামর্শও দেওয়া হয়।

তবে শুধু বিকল্প উৎস থাকলেই হবে না, ফোনের হাতে থাকা চার্জও যতটা সম্ভব বাঁচিয়ে রাখতে হবে। ব্যাটারি কমে গেলে পাওয়ার সেভিং বা ব্যাটারি সেভার মোড চালু করা যেতে পারে। স্ক্রিনের উজ্জ্বলতা কমানো, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা এবং প্রয়োজন না থাকলে জিপিএস, ব্লুটুথ বা হটস্পট বন্ধ রাখলেও ব্যাটারি খরচ কমানো যায়।

গাড়ি হতে পারে সাময়িক চার্জিংয়ের উৎস

বাড়িতে বিদ্যুৎ না থাকলেও গাড়ি থাকলে সেটিকে সাময়িকভাবে ফোন চার্জের উৎস হিসেবে ব্যবহার করা যায়। গাড়ির ইউএসবি পোর্ট বা উপযুক্ত চার্জিং সকেটের মাধ্যমে ফোনে চার্জ দেওয়া সম্ভব।

তবে গাড়ি ব্যবহার করে ফোন চার্জ দেওয়ার সময় অবশ্যই খোলা বা ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় থাকতে হবে। বন্ধ গ্যারেজে গাড়ির ইঞ্জিন চালু রাখা বিপজ্জনক হতে পারে।

ল্যাপটপ থেকেও মিলতে পারে চার্জ

লোডশেডিং শুরুর আগে ল্যাপটপে পর্যাপ্ত চার্জ থাকলে সেটিকেও ফোনের অস্থায়ী পাওয়ার উৎস হিসেবে ব্যবহার করা যায়। উপযুক্ত ইউএসবি পোর্ট ও কেবল থাকলে ল্যাপটপ থেকে ফোনে চার্জ দেওয়া সম্ভব।

তবে এতে ল্যাপটপের ব্যাটারিও খরচ হবে। তাই ফোনের চার্জ একেবারে শেষ হওয়ার অপেক্ষা না করে জরুরি প্রয়োজনে কিছুটা চার্জ তুলে নেওয়াই ভালো।

রোদ থাকলে সোলার চার্জার

দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে পোর্টেবল সোলার চার্জারও বিকল্প হিসেবে কাজে লাগতে পারে। সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে এ ধরনের ডিভাইস ফোনের মতো ছোট ইলেকট্রনিক যন্ত্র চার্জ করতে পারে। তবে সূর্যের আলো কম থাকলে চার্জিং ধীর হতে পারে।

চার্জ বাঁচিয়ে রাখাও জরুরি

লোডশেডিং দীর্ঘ হলে অপ্রয়োজনীয়ভাবে ফোন ব্যবহার না করাই ভালো। জরুরি যোগাযোগের জন্য ফোনের চার্জ যতটা সম্ভব সংরক্ষণ করা উচিত। বিশেষ করে ভিডিও দেখা, দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বা অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহারে ব্যাটারি দ্রুত কমে যেতে পারে।

ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে অনুমোদিত বা উপযুক্ত চার্জার ও কেবল ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েডের সহায়তা নির্দেশনায়ও ফোনের সঙ্গে দেওয়া বা প্রস্তুতকারকের উপযোগী চার্জার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এআই ব্যবহারের আগে যে ৫ বিষয় অবশ্যই জানা উচিত

আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ভাইরাল ছবি বানাবেন যেভাবে

তাই দীর্ঘ সময় লোডশেডিংয়ের সম্ভাবনা থাকলে আগে থেকেই ফোন ও পাওয়ার ব্যাংক চার্জ করে রাখা, প্রয়োজনে গাড়ি বা ল্যাপটপের মতো বিকল্প উৎস প্রস্তুত রাখা এবং ফোনের ব্যাটারি সাশ্রয়ীভাবে ব্যবহার করাই সবচেয়ে কার্যকর প্রস্তুতি।

/অ

  • ফোন চার্জ
  • লোডশেডিং
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পল্লী বিদ্যুতের জিএমকে বদলি
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পল্লী বিদ্যুতের জিএমকে বদলি
হাসপাতালে লোডশেডিং, মোবাইলের আলোয় চলছে চিকিৎসাসেবা
হাসপাতালে লোডশেডিং, মোবাইলের আলোয় চলছে চিকিৎসাসেবা
খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নরসিংদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও
নরসিংদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X